সর্বশেষ

প্রশাসনিক অনিয়ম

লিখিত আদেশ ছাড়াই এলজিইডিতে দায়িত্ব পালনের অভিযোগ, নিয়মিত স্বাক্ষর

কুড়িগ্রাম সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাবরক্ষক মোছা. রওজা বেগমের কর্মস্থল ও হাজিরা ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, লিখিত বদলি, প্রেষণ বা দায়িত্ব পালনের আদেশ ছাড়াই ২০২৬ সালের মার্চ থেকে তিনি জেলা এলজিইডি কার্যালয়ে কাজ করছেন। অথচ সদর উপজেলা কার্যালয়ের হাজিরা খাতায় তাঁর নিয়মিত স্বাক্ষর রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট এক কর্মচারী। বিষয়টি নিয়ে দাপ্তরিক স্বচ্ছতা ও প্রশাসনিক নিয়ম অনুসরণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০